শিরোনাম :
সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী সিলেটেও চারদিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, জানালো জালালাবাদ গ্যাস হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ১ শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে:সিলেটে রিজভী দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ৭০ আসামী খালাস”

বিভাগীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেট এর উদ্যোগে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব গত ১০ ডিসেম্বর রোজ শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য।
উৎসব পরিচালনা পর্ষদের আহবায়ক রোটারিয়ান ড. আর.কে ধর এর সভাপতিত্বে ও সদস্য রোটারিয়ান এ.কে.এম কামারুজ্জামান মাছুম এবং সংগীত শিল্পী পিয়াংকা দাসের যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি বেতর কণ্ঠ শিল্পী তুহিন আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব মোঃ দেলোয়ার হোসেন খান, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, বিশিষ্ট সংগীতজ্ঞ সাধন চৌধুরী, বরুন কান্তি রায়, বিশিষ্ট সংগীত শিল্পী ধীরকান্ত সিংহ, সোমা রাণী নাগ।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উৎসবের কর্মসূচীর মধ্যে ছিলো সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা বেতর কণ্ঠশিল্পীদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালিক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বেতার শিল্পী মোঃ শাহাব উদ্দিন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা বেতার মোঃ ইসরাইল মিয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, বিশিষ্ট বাউল শিল্পী বশির উদ্দিন সরকার, বাউল শিল্পী আব্দুল খালিক, বিশিষ্ট নাট্য নির্মাতা শাহরুখ বিপ্লব প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক বেতার শিল্পী সুপ্রিয়া দেব। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain