শিরোনাম :
সিলেটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন সিলেটের পরিবহন ধর্মঘট স্থগিত মহানবী (সা.) সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী নেই-এটাই আমাদের বিশ্বাস: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনস্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে মালিক-শ্রমিকরা সিলেটে এবার প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভর্তি ১৩৬ হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন, ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত সিলেটে হচ্ছে একাধিক বিশেষায়িত হাসপাতাল, জানালেন বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবের উদ্বোধন কালে সিউক চেয়ারম্যান

সিলেটের পরিবহন ধর্মঘট স্থগিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরুর আগের রাতে তা স্থগিতের ঘোষনা দিয়েছেন শ্রমিক নেতারা। সোমবার (১৬ নভেম্বর) থেকে এ ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল। তবে রোববার (১৫ নভেম্বর) রাত ১০টায় সিলেট মহানগর পুলিশের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিক নেতারা।

ফলে সোমবার থেকে সিলেটে পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।

এ তথ্য নিশ্চিত করে রাতে পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, সোমবার সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে এ কর্মসূচী স্থগিত করা হয়েছে।

সর্বস্তরের পরিবহন স্বাভাবিকভাবে চলাচলের জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

রাত ১১ টার দিকে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনও এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে শ্রমিক-পুলিশ বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ।

পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজনসহ শীর্ষ নেতারা।

উল্লেখ্য, তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।

দাবিগুলোর মধ্যে ছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা এবং নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধ করা।

গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ধর্মঘট নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নেয় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এদের মধ্যে এক পক্ষ ধর্মঘটের পক্ষে ও আরেকপক্ষ বিপক্ষে অবস্থান নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain