শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে সিলেটে আইসিটি আইনে মামলা দায়ের

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সিলেটে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ ১২ই ডিসেম্বর রোববার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে এই মামলার বাদী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আক্তার খান। বাদী পক্ষের মামলা দায়ের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সদস্য এড.ওবায়দুর রহমান ফাহমি।

ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম মামলাটি আমলে নিয়েছেন এবং ১৫ই ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, মুরাদ হাসানের কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় নারীবিদ্বেষমূলক বক্তব্যের কারণে বিচার চেয়ে এ মামলা দায়ের করা হয়েছে।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন সিলেট আইনজীবী সমিতির সভাপতি এড.এ টি এম ফয়েজ, সাধারন সম্পাদক এড ফজলুল হক সেলিম, সিনিয়র আইনজীবী আশিক উদ্দিন, আনোয়ার হোসেন, আতিকুর রহমান সাবু, এমরান আহমদ চৌধুরী, সাইদ আহমদ, এজাজ উদ্দিন, খালেদ জোবায়ের, আল আসলাম মুমিন, ইকবাল আহমদ, সাজেদুল ইসলাম সজিব, জাফর ইকবাল তারেক, আলী হায়দার ফারুক,জালাল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ ত্যাগ করেন ডা. মুরাদ হাসান। এরপর গত বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু কানাডায় প্রবেশে ব্যর্থ হয়ে আবারও ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মুরাদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain