শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

শ্রমিক নেতার উপর থেকে মামলা প্রত্যাহারের দাবীতে জাফলংয়ে প্রতিবাদ সভা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের গোয়াইনঘাট উপজেলার উত্তর-পূর্ব আঞ্চলিক শাখা জাফলং ট্রাক শ্রমিক উপ-কমিটি’র সভাপতি মো. ছবেদ মিয়ার উপর দায়েরী মামলা প্রত্যাহারের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে জাফলং ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কার্যালয় সংলগ্ন মাঠে সিলেট জেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’র কার্যকরী কমিটির সভাপতি মো. আব্দুস ছালাম’র সভাপতিত্বে ও শ্রমিক নেতা জুমায়েল আহমেদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন’র বিভাগীয় কমিটির সভাপতি শ্রী আবু সরকার।
জাফলং ট্রাক শ্রমিক উপ-কমিটি’র সভাপতি মো. ছবেদ মিয়ার উপর দায়েরী মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’র সহ-সভাপতি মো. জুবের আহমদ, সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সম্পাদক মো. আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, প্রচার সম্পাদক মো. সামাদ রহমান, দপ্তর সম্পাদক মো. বাবুল হোসেন, অর্থ সস্পদক রাজু আহমদ (তুরু)।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ১৭ আঞ্চলিক উপ-কমিটি’র নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলার উত্তর-পূর্ব জাফলং ট্রাক শ্রমিক উপ-কমিটি’র সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, জাফলং ট্রাক শ্রমিক উপ-কমিটি’র সভাপতি শ্রমিক নেতা মো. ছবেদ মিয়ার উপর দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যাহার করতে হবে। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচীর ডাক দেওয়া হবে বলেও তারা হুশিয়ারী দেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain