শিরোনাম :
সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন

সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর ধোপাদিঘীর উত্তরপাড় এলাকায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১৯ডিসেম্বর) সকাল ১১টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বলছে ঘটনাটি রহস্যজনক।

লাশ উদ্ধারের বিষয়টি দুপুর ১২টায় সময় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, নিহত ব্যক্তির গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। পরিচয় সনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ সংগ্রহ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফাঁস দিয়ে মারা গেছেন কি না অন্য কিছু তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এটি একটি রহস্যজনক মৃত্যু। মৃত্যুর রহস্য উদঘাটনে ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা কাজ করছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain