শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

বুস্টার ডোজ নিলেন যে পররাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: করোনার নতুন ধরন ওমিক্রন ঝুঁকি কমাতে দেশে বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সেবিকা রুনু ভেরোনিকা কস্তাকে টিকাদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এরপর বুস্টার ডোজ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার দুপুরে ‘বুস্টার ডোজ’ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ড. জাহিদ মালেক। প্রাথমিকভাবে ফাইজারের টিকা দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। যারা অন্য টিকা নিয়েছেন তারাও ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে গ্রহণ করতে পারবেন।

জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘আমরা অনেক দেশের আগেই টিকা কার্যক্রম শুরু করতে পেরেছি। আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে টিকা প্রদান করছি, সাধারণ জনগণ-স্কুল শিক্ষার্থীদের টিকা দিচ্ছি। এ ছাড়া করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সাংবাদিক- সবাইকেই টিকা দিচ্ছি।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বুস্টার ডোজ সংক্রান্ত সুরক্ষা অ্যাপের আপডেট কাজ এখনো সম্পন্ন হয়নি। তবে এই মুহূর্তে টিকা কার্ডের মাধ্যমে চলবে। একই সঙ্গে স্বাভাবিক টিকা কার্যক্রমও চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain