শিরোনাম :
সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল সাবেক সিলেট মহানগর যুবদল নেতা উসমান গনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিলেটে উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ৫ দফা দাবি বাস্তবায়নে সিএনজি পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন সিলেটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন সিলেটসহ সারাদেশের চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক

সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট ও হবিগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। গত ৩ নভেম্বর জারি করা ওই আদেশ গত শুক্রবার (৬ নভেম্বর) বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা নতুন প্রজ্ঞাপনে আগের বদলি ও পদায়নের আদেশ বাতিলের বিষয়টি জানানো হয়।

এর আগে গত ৩ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে তিন ইউএনওকে ভিন্ন ভিন্ন উপজেলায় পদায়ন করা হয়েছিল। ওই আদেশে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দকে ফেঞ্চুগঞ্জ উপজেলায়, লাখাইয়ের ইউএনও তারেক হাসানকে জকিগঞ্জ উপজেলায় এবং ফেঞ্চুগঞ্জের ইউএনও সাবরিনা আক্তারকে হবিগঞ্জের লাখাই উপজেলায় বদলি করা হয়।

তবে শুক্রবার জারি করা নতুন প্রজ্ঞাপনে নির্দেশক্রমে আগের ওই বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। ফলে ৩ নভেম্বরের প্রজ্ঞাপনে উল্লেখ করা বদলির সিদ্ধান্ত আর কার্যকর থাকছে না।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain