শিরোনাম :
এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন মোঃ আপন মিয়া

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৭ বার পড়া হয়েছে

রাজীব দেব রায় রাজু, মাধবপুর ( হবিগঞ্জ) থেকে:: চেয়ারম্যান প্রার্থী মোঃ আপন মিয়া বলেন, আওয়ামিলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী, আমাদের মন্ত্রী মহোদয় এডভোকেট মাহবুব আলীর সহযোগিতায় মাধবপুর উপজেলায় অনেক উন্নয়ন হয়েছে। চৌমুহনী ইউনিয়নেও অনেক উন্নয়ন কাজ হয়েছে। অসহায় মানুষদের বিভিন্ন ভাতার আওতায় আনা হয়েছে। গ্রামীন রাস্তাঘাট উন্নয়ন হয়েছে। শিক্ষায় উন্নয়ন হয়েছে।চৌমুহনী ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দিন। বিএনপির প্রার্থী কে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে না। কারন তাদের সরকার ক্ষমতায় নেই।
আসন্ন ৫ ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আপন মিয়া কালীকৃষ্ণনগর গ্রামে উঠান বৈঠকে এ কথা গুলো বলেন।

আজ ( রোববার) রাতে কালীকৃষ্ণনগর গ্রামে লিয়াকত আলী মাষ্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফরহাদের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন আওয়ামী মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আপন মিয়া। উঠান বৈঠকে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় পাটির নেতা আক্তার হোসেন মনির, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাহের উদ্দিন আহামেদ, আওয়ামীলীগ নেতা রাজা মিয়া, মুক্তিযোদ্ধা নুরু ইসলাম, আব্দুল মতিন, সালাউদ্দিন ভুইয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন ভুইয়া শিপন , জুয়েল মিয়া সহ অনেকেই।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain