শিরোনাম :
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২ জন ভারতীয় খাসিয়া নাগরিককে অস্ত্র (এয়ারগান) ও গুলিসহ আটক নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা-সিউক চেয়ারম্যান কয়েস লোদী যে জ্ঞান মানুষকে মহান আল্লাহ ও তাঁর হাবীব সা.-এর রঙে রঙিন করে-মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার সিলেটে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় গ্রেফতার ১ কপ-৩১ সম্মেলন-তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা-সিউক চেয়ারম্যান কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরে অনেক বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে নকশা ছাড়াই। নেয়া হয়নি যথাযথ কর্তৃপক্ষের কোন অনুমোদনও। অনুসরণ করা হচ্ছে না বিল্ডিং কোডও। এমতাবস্থায় এমন সব ভবন মালিকদের বিরুদ্ধে শিগগিরই বিধি অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

গতকাল বুধবার সিলেট নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। সিউকের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো ভবন নির্মাণ কাজের পরিদর্শনে বের হন তিনি।

সিউক চেয়ারম্যান বলেন, পরিদর্শনকালে আমরা নকশা ছাড়াই ভবন নির্মাণ করতে দেখেছি। যা সিউক আইনের ইমারত বিধিমালার পরিপন্থি। এসব ভবন মালিকদের সর্তক করে দেয়া হয়েছে। পাশাপাশি শিগগরই এ সকল আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, নির্মাণ কাজ বন্ধ করে দেয়াসহ বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সিউকের কর্মকর্তাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া কিংবা জরিমানা করা নয়। বরং সবাই যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেন, তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। অতীতে নির্মাণকাজে যেসব অনিয়ম বা নকশার ব্যত্যয় ঘটেছে, সেগুলো সংশোধন করে অনুমোদিত নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নকশার বাইরে ভবন নির্মাণ করে পরবর্তী সময়ে আইনি জটিলতা কিংবা কোর্ট-কাছারিতে জড়ানোর চেয়ে শুরু থেকেই অনুমোদিত নকশা অনুসরণ করা শ্রেয়। এতে ভবনমালিকরা হয়রানি ও অনাকাঙ্ক্ষিত জটিলতা ছাড়াই শান্তিতে বসবাস করতে পারবেন। তাই ভবন নির্মাণে কোনো ধরনের আইনগত বা নকশাগত জটিলতা রাখা উচিত নয়। সিউকের চলমান উদ্যোগে নগরবাসী ইতিবাচক সাড়া দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain