শিরোনাম :
প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

বেলা’র উদোগে জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, স্টোন ক্রাশারের অবৈধ ব্যবহারে সমাজের একটা শ্রেণী লাভবান হলেও জনস্বাস্থ্য ও আর্থ-সামাজিক ক্ষেত্রে বিরাট নেতিবাচক প্রভাব পড়ছে। স্টোন ক্রাশারকে নির্দিষ্ট জোনের মধ্যে নিয়ে আসা হবে, তবে এর জন্য যথেষ্ঠ সময় দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সবকিছু আধুনিকায়ন হচ্ছে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, যারা ব্যবসা করছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের পরিবেশ, কৃষিজমি যেন নষ্ট না হয়, ঘরবাড়িতে ধুলোবালি না পড়ে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমস্যা না হয়। পর্যায়ক্রমে সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় মেশিন মালিকদের সাথে সচেতনতামূলক সেমিনারের ব্যবস্থা এবং তারপর নোটিশ দেয়া হবে। এরপরও নীতিমালা অনুসরণ না করলে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ করা হবে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে স্টোন ক্রাশার মেশিনের অবৈধ ব্যবহার, জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ সোমবার (২০ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বেলা’র সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।

মূল প্রবন্ধে জনস্বাস্থ্য ও আর্থ-সামাজিক নেতিবাচক প্রভাব তুলে ধরে এর আশু করণীয় হিসেবে দ্রুত ক্রাশিং জোন ঘোষণা এবং নীতি অনুযায়ী পরিবেশ সম্মত স্থান নির্ধারণের অনুরোধ করা হয়। তাছাড়া অবৈধভাবে স্থাপিত ও পরিচালিত স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ, দৃষ্টান্তমূলক শাস্তিসহ বেশ কিছু করণীয় উল্লেখ করা হয়।
হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিপিএম এবং সুনামগঞ্জ জেলার সহকারি ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন।

এসময় মতামত প্রদান করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী ইরফানুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী প্রীতম পাল, গণপূর্ত বিভাগ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইকবাল শিকদার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন, ডিএই উপপরিচালক মো. ফরিদুল হাসান, সহকারি বন সংরক্ষক অরুণ ব্রত চৌধুরী এবং সুনামগঞ্জ সদরের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain