শিরোনাম :
সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির সিলেট শাহজালাল মাজারের দানবাক্সের টাকা কার কাছে থাকবে? আগে কোথায় যেতো? পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

বিজয় সুবর্ণজয়ন্তী উপলক্ষে মোহনা সমাজ কল্যাণ সংস্থা আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিউজ  :: বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সারাদেশে উৎসবের জোয়ারের সাথে মোহনা সমাজ কল্যাণ সংস্থা সিলেটও থেমে থাকেনি বিজয় দিবস। সিলেট নগরীর ঐতিহাবাহী সামাজিক সংগঠন মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যাগো আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশ ভোজ গতকাল ২৩শে ডিসেম্বর রাতে আলী বাহার চা-বাগন বাংলোয় অনুষ্ঠিত হয়। মোহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো: মাছুম আহমদেও সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবজ্যোতি মজুমদার রতন এর পরিচালনায়

প্রধান অতিথি হিসবে উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী (নাদেল) বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই ঐতিহ্য চর্চা ও শিক্ষার্থীদের শিকড়ের সন্ধানদানে মোহনা সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগ প্রসংশনীয়।
প্রধান বক্তা অতিথি হিসবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মেট্রেপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ। বিশেষ অতিথি হিসবে উপস্থিত বক্তব্য রাখেন, মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদেষ্টা ও সিলেট মহনাগর আওয়াশীলীগের সহ সভাপতি শ্রী জগদীশ চন্দ্র দাস, মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদেষ্টা ও সিলেট মহনাগর আওয়াশীলীগের শিক্ষা মানব বিষয়ক সম্পাদক এবং ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলয়াছুর রহমান ইলিয়াছ, জেলা সমাজ সেবা কার্যলয় সিলেট এর উপ-পরিচালক শ্রী নিবাস রঞ্জন দাশ, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোহনা সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ ও এলাকার মুরব্বীগণ ও যুবকরা প্রমুখ। আলোচনা সভা শেষে গুণি ব্যক্তিদের হাতে সম্মাননা পদক হিসাবে ক্রেষ্ট তোলে দেওয়া হয়। অনুষ্ঠানের পরেই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain