শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

খ্রিস্টান ধর্ম্বাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সিলেটে পালন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: খ্রিস্টান ধর্ম্বাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। এই ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ক্রিসমাস বা বড়দিন পালন করা হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দিতে, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে এ ধরায় তার আগমন ঘটেছিল।
বড়দিন সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সিলেটের বিভিন্ন চার্চে চলছে উৎসব। আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে সিলেট নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেটে দায়িত্বরত ভারতের সহকারী হাইকমিশনের নিরাজকুমার জসওয়াল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু সহ বিভিন্ন রাজনৈতি ও সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain