শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

শেষ নির্বাচনী পথসভায় চেয়াম্যান প্রার্থী ইসমাইল হোসেন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ ৩নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র (মোটর সাইকেল) প্রতীক চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী, ক্রীড়ানুরাগী ও তরুণ সমাজসেবক ইসমাইল হোসেন এর শেষ নির্বাচনী পথসভা ও বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। গতকাল (২৪ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন।
আয়োজিত পথসভায় বক্তব্য তিনি বলেন, ইউনিয়নবাসীর সেবা করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। জনগণের ভোটে নির্বাচিত হলে ৩নং ফুলবাড়ী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আগামী ২৬ ডিসেম্বর মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে জয়ী করার জন্য ভোটারদের প্রতি তিনি আহ্বান জানান। পথসভায় নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন ইসমাইল হোসেন। এসময় তিনি দূর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন পরিষদ গড়তে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়ন, শিক্ষাব্যসস্থা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, বেকারত্ব দূর করা সহ ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম জনগণের সামনে তোলে ধরেন।
নির্বাচনী পথ সভায় আব্দুল সালাম এর সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা মুসার পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোস্তফা আহমদ মুসা, হেতিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসাইন খান, সমাজসেবক মো: নাসির উদ্দিন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain