শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় মধুবন সুপার মার্কেটের ৩য় তলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির চেয়ারম্যান মো. ছুরত আলীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন, মো. আব্দুল মালিক, মো. আব্দুল কাইয়ুম, পরিমল সিনহা, নীলকান্ত সিংহ, ফজলুল করিম চৌধুরী, আব্দুল ওয়াহিদ, জয়নাল আবেদীন, আমিনুর রাজা চৌধুরী, আব্দুল গফুর, ইছহাক মিয়া, শক্তিদেবী কানন, এনায়েত উল্লাহ, মো. আমরুজ আলী, মো. সুলতান খান প্রমুখ।
সভায় বক্তাগন সদস্যদের বার্ষিক চাঁদা ও সদস্যভূক্তি ফি কমানোর দাবি জানান। বক্তারা সিলেট জেলা শাখার সদস্যদের বরাদ্দ বৃদ্ধির জন্য দাবি উত্থাপন করেন এবং কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ সাপেক্ষে কার্যকরি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সভায় সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মো. হাবিবুর রহমান। সভাপতির বক্তব্যে মো. ছুরত আলী সমিতির কার্যক্রম পরিচালনায় সকল সদস্যবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানান। বিজ্ঞপ্তি

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain