শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

দরিদ্রদের মধ্যে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শীতবস্ত বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে সেবা পক্ষ বিজয় দিবস উপলক্ষে দরিদ্র শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত বিতরণ ও আলোচনা সভা গত ২৮ ডিসেম্বর মঙ্গলবার রাতে নগরীর সুরমা মার্কেটস্হ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ।
জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের ভারপাপ্ত সভাপতি মোঃ আক্কাস আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুস সোবহান, আনোয়ার হোসেন আনাই, দ্বীন ইসলাম, শফিক মিয়া, আনিসুর রহমান খান, আজিবুর রহমান, মোবারক আলী,
মিজানুর রহমান মোল্লা, বাহার উদ্দিন, সংগ্রাম মিয়া, নূর মোহাম্মদ, আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে দরিদ্র প্রায় ১৫০ পরিবারের মধ্যে শীতবস্হ বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। কম্বল বিতরণের কার্যক্রম সিলেট জেলার মধ্যে অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে স্বস্ব অবস্থান থেকে শ্রমিকদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। নিজেদের নায্য দাবি ও অধিকার আদায়ে নীতি নৈতিকতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে দেশ, জাতি ও সমাজের কল্যাণে সম্পৃক্ত হতে হবে।
বক্তারা বলেন, শুধু আয় রুজি ও জীবিকা অর্জনের পিছনে ছুটলে চলবেনা। আখেরাতের কথা স্মরণ করে আল্লাহর হুকুম মেনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পরকালের পথ সুগমন করতে বেশি বেশি ভালো কাজের মাধ্যমে ইসলামের আলোকে জীবন পরিচালনা করার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain