শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর শাখার ৩ দিনের মুক্তিযুদ্ধ উৎসব সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেছেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আর এই স্বাধীনতা অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জন করা হয়েছে। স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সঠিকভাবে গড়ে তুলতে হলে তাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সব তথ্য ও প্রকৃত ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। তিনি সংশ্লিষ্টদের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বুধবার (২৯ ডিসেম্বর) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর শাখা আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৩ দিনের মুক্তিযুদ্ধ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও অংশুমান দত্ত অঞ্জুন এবং নন্দিতা দত্তের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সুবেদার মেজর বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মো. আকমল আলী, সাবেক এমপি মো. মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনাফ খান। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টু সহ আরো অন্যান্যরা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মুক্তিযুদ্ধ উৎসব। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain