শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে ও সুরমা স্কুল ড্রেস এর সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুলের সভাপতিত্বে ও নয়াসড়ক সামাজিক কল্যাণ সংস্থার সভাপতি রুজেল ইমামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ বলেন, নয়াসড়ক ক্রীড়া সংস্থা সমাজ সেবা মূলক কাজে ধারাবাহিকভাবে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যা দেখে অন্য অন্য সংগঠনরাও এ ধরণের সেবা মূলক কাজে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। আজ কোমলমতী শিক্ষার্থীদের মধ্যে যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে তা প্রশংসার দাবিদার। সর্বোপরি আমি নয়াসড়ক ক্রীড়া সংস্থার উত্তোর উত্তর সমৃদ্ধি কামনা করি।

স্কুল ব্যাগ বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাউন্ড এডোরা হসপিটালের পাবলিক রিলেশন অফিসার জুয়েল আহমদ, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলী রানী তালুকদার, জেলা ব্যাটমিন্টন ফেডারেশনরে সেক্রেটারি লিয়াকত হোসেন, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি রিপন হোসেন, শাহিন আহমদ, নাজিম উদ্দিন, সাকিব হাজারী, রাজু আম্বিয়া প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain