শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: শীতের শহর হিসেবে পরিচিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তাপমাত্রা অনেক নেমে এসেছে। অনুভুত হচ্ছে তীব্র শীত। তবে এখনো দিনের বেলায় হালকা গরম অনুভুত হচ্ছে । আজ রবিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা আবহাওয়া অফিসের চার্টিং সেকশন ইনচার্জ মোঃ মনির উদ্দিন সর্বনিম্ন তাপমাত্রার এ তথ্য জানিয়ে বলেন, তাপমাত্রা আরো নামবে। তবে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৩ ডিগ্রির নিচে নেমে আসারও রেকর্ড রয়েছে।স্থানিয় আবহাওয়া অফিস মনে করছে, আগামী কয়েক দিনের মধ্যেই এ তাপমাত্রা নেমে যাবে আরো নিচে। পরবে হাড় কাঁপানো শীত।
শ্রীমঙ্গলের হাইল হাওরের রড় গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি মোঃ আব্দুস সোবহান জানান, শীত শুরুর সাথে সাথে এখানকার প্রসিদ্ধ পাখির অভয়ারন্য বাইক্কা বিলের সুদুর সাইবেরিয়া, হিমালয় অঞ্চলসহ শীত প্রধান বিভিন্ন দেশ থেকে অতিথি পাখি আসতে শুরু করেছে। এছাড়াও শ্রীমঙ্গলের বিভিন্ন বিল, জলাশয় ও চা বাগানের লেক গুলোতে আসতে শুরু করেছে অতিথি পাখি। এদের কলতানে মুখরিত হয়ে উঠছে এলাকাগুলো। প্রকৃতির এই বিচিত্র রূপ অবলোকন করতে পর্যটকদের ভিড় বাড়ছে শ্রীমঙ্গলে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain