শিরোনাম :
এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির প্রথম সভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সিলেটের উপশহরের ডি-ব্লকস্থ শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলার ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোহাম্মদ আতাউর রহমানের পরিচালনায় ম্যানেজিং কমিটির প্রথম সভা ও অবিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের দাতা সদস্য হতে নির্বাচিত এ.কে .এম বদরুল আমিন, শিক্ষক প্রতিনিধি নীলিমা ভট্রাচার্য্য, মাহমুদা জাহান চৌধুুরী, মো: আজহারুল ইসলাম, অভিভাবক সদস্য রুহেল আহমদ রুহিন, মাহবুব আহমদ চৌধুরী, আবুল কালাম চৌধুরী, শিহাবুল ইসলাম, তাহমিনা বেগম খান। সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রুহেল আহমদ রুহিন এবং গীতা পাঠ করেন নীলিমা ভট্রাচার্য্য। শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোহাম্মদ আতাউর রহমান নব-নির্বাচিত সদস্যবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। সভায় সর্বস্মতিক্রমে শিক্ষানুরাগী সদস্য হিসেবে মাহমুদ আহমদ চৌধুরীকে মনোনয়ন করা হয়। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain