শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

বাদাম বাগিচায় যুব সমাজ কল্যাণ সংস্থার ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর বাদাম বাগিচা যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ২টা থেকে মধ্যরাত পর্যন্ত ১নং রোডের মরহুম রাজা মিয়ার বাড়ির প্রাঙ্গনে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।
বাদাম বাগিচা যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এইচ আর ইলাল রাজার সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এইচ এম ক্বারী মঈনুল ইসলাম আশরাফী। তাফসীরুল পেশ করেন মাওলানা জামাল উদ্দিন আজমী ঢাকা, কাজিরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতী শফিকুর রহমান, মাওলানা আব্দুর রউফ জিহাদী ঢাকা, মাওলানা মুফতি তাজ উদ্দিন আহমদ জালালাবাদী, মাওলানা শামছুল ইসলাম শরীফ শায়খে হাফিজ বাড়ি, মাওলানা খলিলুর রহমান হাবিবী, মাওলানা ওসমান গণি দোয়ারাবাজারী। ওয়াজ মাহফিলের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী আবু বক্কর ও গজল পেশ করেন রাসেল আহমদ। এছাড়া হাসান খান জয় ছাড়াও স্থানীয় বিশিষ্ট মুরব্বী, যুব সমাজ সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain