শিরোনাম :
জ্বালানি তেলের মূল্য বাড়ায় পণ্যমূল্য কেজি প্রতি ৩০ পয়সা বাড়তে পারে: বাণিজ্যমন্ত্রী সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের অভিযানে ৯০ জনকে গ্রেপ্তার সিলেটে লোডশেডিং বৃদ্ধি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত আগমী শনিবার টানা ৪ ঘন্টা সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মাত্র চার ঘণ্টার মধ্যেই ২০ বার ভূমিকম্প! শহর ঘুরে দেখুন, জনগণের কাছে যান-প্রশাসকদের প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানাডায় প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

যুক্তরাজ্যে করোনা মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন!

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৪৬৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: সারাবিশ্বেই করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যুক্তরাজ্যেও প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সহায়তার জন্য সেনা সদস্যদের নিয়োগ করেছে দেশটির সরকার।

এ ব্যাপারে যুক্তরাজ্য সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি বলা হয়, ‘এখন থেকে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস-যুক্তরাজ্য সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ) লন্ডন কার্যালয়ে ২০০ সশস্ত্র সেনাসদস্য সার্বক্ষণিক মোতায়েন থাকবেন। তাদের একমাত্র কাজ হবে এনএইচএসের নির্দেশনা অনুযায়ী দেশের স্বাস্থ্যকর্মীদের সহায়তা করা।’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপে প্রায় ছারখার পরিস্থিতিতে পৌঁছেছে ইউরোপ। মহাদেশটির অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে প্রতিদিন। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain