শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

নিউইয়র্কের আবাসিক ভবনে আগুন, ৯ শিশুসহ নিহত ১৯

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৫০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: সাযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে ৯ শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৬৩ জন। শহরের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, আহতদের মধ্যে ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, ১৯তলা ভবনটির প্রত্যেক তলাতেই হতাহত পেয়েছেন তারা। এই অগ্নিকাণ্ডে নজিরবিহীন ধোঁয়া দেখার কথা জানান তিনি। নিগরো জানান, নিউইয়র্কে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা এটি।

কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার ব্রুনক্স অ্যাপার্টমেন্ট ব্লকের দ্বিতীয় বা তৃতীয় তলায় স্থানীয় সময় বেলা ১১টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে প্রায় দুইশ’ দমকল কর্মী। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো জানান, দুটি ফ্লোরে আগুন লেগেছে। কিন্তু যে অ্যাপার্টমেন্টে আগুন লাগে তার দরজা খোলা ছিল। ফলে সব ফ্লোরেই ধোঁয়া ছড়িয়েছে।

জানা গেছে, যে ভবনটিতে আগুন লেগেছে, ওই ভবন ও এর আশেপাশের একটি বড় অংশে আমেরিকায় নিরাপদ আশ্রয়ের খোঁজে আসা মুসলমান শরণার্থীদের বাস। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, শরণার্থীরা বৈধ হোক বা অবৈধ, স্থানীয় প্রশাসনের কাছ থেকে তারা সব ধরণের সহযোগিতা পাবে।

প্রসঙ্গত, সম্প্রতি ফিলাডেলফিয়ায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১২ জনের মৃত্যু হয়। আর এর কয়েকদিনের মাথায় নিউইয়র্কে এই অগ্নিকাণ্ড হলো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain