শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সার্জারি করে বলিউড অভিনেত্রী নির্যাতনের শিকার!

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৬৬৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: বলিউডে ‘রোড’ সিনেমার ‘খুল্লাম খুল্লা’ গানের মাধ্যমে পথচলা শুরু করেন অভিনেত্রী কোয়েনা মিত্র। পরবর্তিতে ‘আপনা স্বাপ্না মানি মানি’, ‘মুসাফির’সহ কয়েকটি সিনেমায়ও তাকে দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েনা জানান, প্লাস্টিক সার্জারি করানোর পর থেকে তার অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তিন বছর ধরে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে।
অভিনেত্রী বলেন, যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম এখানকার নিয়ম-কানুন জানতাম না। প্রকাশ্যে সার্জারির কথা বলা যাবে না তা জানা ছিল না। কেউ একজন আমাকে জিজ্ঞেস করায় আমি বলেছিলাম, হ্যাঁ সার্জারি করিয়েছি। এরপর সবাই আমার পিছে লাগে। সার্জারির জন্য টানা তিন বছর নির্যাতন সহ্য করতে হয়েছে। আমাকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে। এর কারণে ইন্ডাস্ট্রির অনেকেই আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। এর প্রভাব আমার কাজেও পড়েছে।
যদিও প্লাস্টিক সার্জারি করানো নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়ে ‘সাকি সাকি’ খ্যাত অভিনেত্রী বলেন, প্লাস্টিক সার্জারি নিয়ে আমার কোনো অনুশোচনা ছিল না এবং হবেও না। যা করেছি, আমারই সিদ্ধান্ত ছিল। আমি বুঝতে পারিনি, এটি নিয়ে অন্যদের সমস্যা কী? আমার মুখ, আমার জীবন, আমি যা খুশি করব, এতে অন্যের কী?
এছাড়া বলিউডে স্বজনপ্রীতি ও দলাদলির শিকার হয়েছেন জানিয়ে কোয়েনা বলেন, ইন্ডাস্ট্রির বিরুদ্ধে এই অভিযোগ আমার আজীবন থাকবে। আমার পাশে দাঁড়িয়ে তারা কখনো সরাসরি কোনো কথা বলেনি।
উল্লেখ্য, ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩তম আসরে দেখা গিয়েছিলো কোয়েনাকে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain