শিরোনাম :
বড়লেখায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সিলেটে স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান: লন্ডন-বেঙ্গলসহ ৫ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা-কিছু শর্ত  সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি নিহত, আছেন ‘সুনামগঞ্জের কয়েকজন’ সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন সাত্তার-সুরাইয়ার সন্তানরা

সিলেটে চ্যাম্পিয়ন হতে সৌম্যদের প্রয়োজন ১৬৪

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ::  খুব বেশি রান হলো না ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেটের ফাইনালে। আগে ব্যাট করা বিসিবি সাউথ জোন অলআউট হয়ে গেছে ১৬৩ রানে। বাংলাদেশ ক্রিকেট লিগের পর ইন্ডিপেন্ডেন্স কাপেও চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ডাবল জিততে ওয়ালটন সেন্ট্রাল জোনকে করতে হবে ১৬৪ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুয়াশাভেজা কন্ডিশনে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সেন্ট্রাল জোনের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। বোলিংয়ে নেমে শুরুটা তেমন ভালো না হলেও ক্রমেই সাউথ জোনকে চেপে ধরে সেন্ট্রালের বোলাররা।
উদ্বোধনী জুটিতে ১১.৫ ওভারে ৫১ রান যোগ করে ফেলেছিলেন সাউথের দুই ওপেনার এনামুল হক বিজয় ও পিনাক ঘোষ। নাজমুল ইসলাম অপুর বলে এনামুল বিজয় লেগ বিফোরের ফাঁদে ধরা পড়লে ভাঙে উদ্বোধনী জুটি। বিজয় ৩৪ বলে করেন ২০ রান।

এরপর আর তেমন কোনো বড় জুটির দেখা মেলেনি সাউথের ইনিংসে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান আসে পিনাকের ব্যাট থেকে। দলীয় ৬৪ রানের মাথায় সৌম্য সরকারের বলে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

ফাইনালের আগে লিগ পর্বের ম্যাচে সেন্ট্রালের বিপক্ষে সাউথের জয়ে ম্যাচসেরা ছিলেন তৌহিদ হৃদয়। আজ তাকে রানের খাতাই খুলতে দেননি নাজমুল অপু। পরে নাহিদুল ইসলাম ৩১, অমিত হাসান ২৯ ও জাকির হাসান ১৪ রান করতে সক্ষম হন।
সেন্ট্রালের পক্ষে বল হাতে সমান দুইটি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain