শিরোনাম :
সিলেট নগরীতে ৬টায় বন্ধ হলো দোকানপাট তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস’র উদ্যোগে ‘এআই’প্রযুক্তির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ নিয়ে আইসিটি সেমিনার কোমলমতি শিশুদের খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশে সচেতনতা বাড়াতে হবে: সৈয়দ সারোয়ার রেজা দাম বাড়ানোর পরও সিলেটে নির্ধারিত মূল্যে মিলছে না এলপিজি সিলিন্ডার জ্বালানির কারণে শিল্পে উৎপাদন কমবে না : সিলেটে শিল্প ও বাণিজ্য মন্ত্রী-মুক্তাদির বাণিজ্যমন্ত্রীর সাথে সিলেট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাৎ কালেক্টরেট মসজিদ মার্কেটের সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন খন্দকার আব্দুল মুক্তাদির ৮নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ২৩ মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর হামলা বাসের চাকা ফেটে সড়ক বিভাজকে ধাক্কা, নিহত ৩ সিলেটে ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ৪৩ তম বর্ষবরণ উদযাপন

সিলেটে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে শীত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৩১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে সিলেট বিভাগের কোনো কোনো জায়গায়। রাতের তাপমাত্রা কমে যেতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত। ফলে শীত অনুভব হবে বেশি।

এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই প্রবণতা রোববারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে তারা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশালে হালকা বৃষ্টি হয়েছে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তিনি জানান, এ সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain