শিরোনাম :
জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

কোরআনিক এরিনা সিলেটের বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কোরআনিক এরিনা’র বার্ষিক পুরস্কার বিতরণ ও ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার নগরীর শিবগঞ্জ ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মাহমুদুল হাসান।
কোরআনিক এরিনা’র প্রিন্সিপাল এইচ এম আবু সুফিয়ানের সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ হুসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার রাশেদুল হাসান, কোরআনিক এরিনা’র চেয়ারম্যান আলিমুল এহছান চৌধুরী, কোরআনিক এরিনার সেক্রেটারী সালেহ আহমদ তারেক। অনুষ্ঠানে নতুন বছরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের ছবক প্রদানের উদ্বোধন করেন রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা আশরাফ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, কোরআনিক এরিনা’র শিক্ষক হাফিজ জাকারিয়া, হাফিজ আব্দুল হক, হাফিজ উবাইদ আহমেদ, হাম্মাদি হুসাইন, তাসনিম আহমদ চৌধুরী ও হাফিজ জিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিগত সময়ে ভালো ফলাফলের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, পৃথিবীতে একমাত্র আল কোরআনের শিক্ষা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। কোরআনের শিক্ষা ছাড়া দুনিয়া ও আখেরাতে কল্যাণ পাওয়া যাবে না। কোরআনে হাফিজ এর পিতা-মাতাকে মহান আল্লাহ তায়ালা কিয়ামতের ময়দানে পুরস্কৃত করবেন। তাই আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষায় অগ্রনী ভুমিকা পালন করতে হবে। এর চেয়ে মূল্যবান কোন শিক্ষা আকাশের নিচে আর জমিনের উপরে আর নেই।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain