শিরোনাম :
সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব- কয়েস লোদী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটির ইফতার মাহফিল সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী নগরীতে ট্রাফিক পুলিশদের মধ্যে মদন মোহন কলেজ ছাত্রদলের ইফতার বিতরণ বড়লেখায় বিএনপি নেতার হাতে ভিজিএফ কার্ড দিল প্রশাসন গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার বাগেরহাটে বর–কনে সহ নিহত ১৩ জনের মর্মান্তিক দুর্ঘটনায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর শোক”

উপাচার্য পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

শাবিপ্রবি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা।

বুধবার(১৯জানুয়ারি) বিকাল তিনটার শাবিপ্রবির ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী ব্যানার নিয়ে আমরণ অনশন শুরু করেন।

টানা ৭ম দিনের মতো শাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। সাষ্টিয়ান সাষ্টিয়ান এক হও এক হও শ্লোগানে দুপুরের পর থেকে মুখরিত হয়ে রয়েছে ভিসি বাসভবনের মুল ফটকটি। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী হাবিবা বলেন, ভিসি পদত্যাগ না করলে আমরাও আমাদের অবস্থান ছাড়বো না।

আরেক শিক্ষার্থী আবদুল্লা জানান,এই ক্যাম্পাসের কার্যক্রম স্বাভাবিক হবে তখনই যখন ভিসি পদত্যাগ করে এই ক্যাম্পাস ছেড়ে চলে যাবে। যে ভিসি আমাদের উপর গুলি চালানোর নির্দেশ দেয় সে আমাদের দায়িত্বে থাকা আমাদের জন্য কলঙ্কজনক।

এরআগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সোয়া ১০টায় সাংবাদিকদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার ১২টার মধ্যে ভিসি পদত্যাগের দাবি জানিয়ে সময় বেধে দিয়েছিলেন। তাদের বেধে দেওয়া সময় অতিক্রম করায় এবার আমরণ অনশন শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, শাবিতে দায়িত্বহীন প্রভোস্ট কমিটিকে পদত্যাগ করতে হবে, হলের যাবতীয় অব্যবস্থাপনা নির্মূল করতে হবে এবং সুস্থ স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে ও অবিলম্বে ছাত্রীবান্ধব এবং দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দিতে হবে- এই তিন দাবিতে আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কিন্তু রোববার ভিসিকে অবরুদ্ধ করা হয়। পরে পুলিশের সহায়তায় তিনি মুক্তি পান।

এ ঘটনায় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এখন শিক্ষার্থীদের একমাত্র দাবি উপাচার্যের পদত্যাগ।

এই দাবিতে সোমবার থেকে তারা আন্দোলন করছেন। তালা ঝুলিয়েছেন ভিসির কার্যালয় এবং প্রশাসন ভবনে। এরপর বিকেলের দিকে আন্দোলনকারীরা ভিসি ফরিদ উদ্দিন আহমদের বাসভবনও ঘেরাও করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain