শিরোনাম :
এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল : ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ছাত্রদলের খাদ্য বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৩৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে সিলেট মহানগর ছাত্রদলের উদ্যোগে রায়নগরস্থ মারকাযুল কোরআন মাদ্রাসায় রান্না করা খাবার বিতরন করা হয়। খাবার বিতরনের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কমনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারন সম্পাদক ফজলে রাব্বী আহসান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, জুবের আহমদ জুবের, তানভির আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, এলিন শেখ, মোঃ আব্দুল্লাহ, আজহার আলী অনিক, সহ- সাধারন সম্পাদক রনি চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, আকিরুল ইসলাম চৌধুরী জিসান, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক মুক্তার আহমদ, সদস্য সচিব মকসুদুল করিম, প্রচার সম্পাদক কাওছার আহমদ চৌধুরী, ‘ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain