শিরোনাম :
সাংবাদিক এটিএম তুরাব হত্যাকা-ের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে (বিপিজেএ) সিলেটের মানববন্ধন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধী দলীয় নেতা সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ ৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটের মুক্তাদির-আরিফসহ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা

ট্রেনের ইঞ্জিনে ভটভটি আটকে প্রাণ গেল ৩ জনের

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ভটভটি আটকে তিনজনের প্রাণ গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে একটি লোকাল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ঈশ্বরদী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্টেশন মাস্টার শহীদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভুতপুকুর মহল্লার মৃত গরীবুল্লাহর ছেলে ফুলচান (৫৫), আলীনগর মহল্লার রইস উদ্দিনের ছেলে সেহের আলী (৪৪) ও সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কেন্দুল গ্রামের মানিক চাঁদের ছেলে নাইমুল ইসলাম (৩৫)। তারা সবাই পেশায় মাছ ব্যবসায়ী।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ছাবের আলী জানান, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ছেড়ে আলীনগর রেল ক্রসিংয়ে পৌঁছালে একটি ভটভটি হঠাৎ রেললাইনে উঠে ট্রেনের সামনে পড়ে যায়। সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ওই ভটভটি আটকে যায়। ওই অবস্থায় বেশ কিছু দূর ছেঁচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই ভটভটিতে থাকা তিনজনের মৃত্যু হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

‘ওই ক্রসিংয়ে কোনো রেলগেট ছিল না। ভটভটি চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে,’ যোগ করেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain