শিরোনাম :
গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেট উইমেন্স নার্সিং কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

জুয়া খেলাকে কেন্দ্র করে গোয়াইনঘাটে আলমাছকে হত্যা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

সিলেটের গোয়াইনঘাটে আলমাছ মিয়া হত্যা মামলার আসামী এবাদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার (২৪ জানুয়ারি) মানিকগঞ্জ সদরের কাটিগ্রাম এলাকা হইতে তাকে গ্রেপ্তার পিবিআই। এবাদুল গোয়াইনঘাটের বাউর ভাগের মনু মিয়ার ছেলে। জুয়া খেলাকে কেন্দ্র করে আলমাছ মিয়াকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

জানা গেছে, গত ১১ জানুয়ারি (মঙ্গলবার) রাতে গোয়াইনঘাটের বাংলাবাজার জয়নালমিয়ার মার্কেটের পাশে আলমাছ মিয়াকে ছুরিকাঘাত করে এবাদুর। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলমাছের। পরে গোয়াইনঘাট থানা পুলিশ আলমাছের মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পিবিআই সিলেট জেলা টিম ঘটনাস্থলে হাজির হয়ে থানা পুলিশকে সুরতহাল রিপোর্ট প্রস্তুতে সহায়তা করে এবং আলামত জব্দের চেষ্টা করে।

আলমাছ মিয়া হত্যার পর তার মা বাদী হয়ে এবাদুল হকসহ অজ্ঞাতনামা ১/২ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানার মামলা করে। এ ঘটনার মূল রহস্য উদঘাটনে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীদের অবস্থান নির্ণয় করার জন্য ছায়াতদন্ত অব্যাহত রাখে পিবিআই। ছায়াতদন্ত কালে ঘটনায় জড়িত আসামী মো. এবাদুল হককে গ্রেফতার করার জন্য ঢাকা, গাজীপুর সহ মানিকগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ সোমবার মানিকগঞ্জ সদরের কাটিগ্রাম এলাকা হইতে আসামী মো. এবাদুল হককে গ্রেপ্তার করে পিবিআই।
পিবিআই এর কর্মকর্তারা জানান, গ্রেপ্তার আসামী মো. এবাদুল হক (২০) ও আলমাছ মিয়া তাস দিয়ে জুয়া খেলার সময় উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের জের ধরে আসামী মো. এবাদুল হক আলমাছকে ঘটনাস্থলে চাকু দ্বারা ঘাই মেরে হত্যা করে। গ্রেপ্তার আসামী মামলার ঘটনার সাথে নিজেকে জড়িত করে আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain