শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

দোয়ারাবাজারে সংঘর্ষ, দাঙ্গা পুলিশ মেতায়েন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসন কর্তৃক গ্রামিণ বাজারের ধানহাটা উদ্ধারসহ বাজারের গলি ও রাস্তা সম্প্রসারণ কাজ পরিদর্শনকালে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার নরসিংপুর বাজারে ওই সংঘর্ষ থামাতে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মেতায়েন করা হয়েছে। বাজার ও পার্শ্ববর্তী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংপুর বাজারে ধানহাটা উদ্ধার, বাজারের গলি ও রাস্তা সমপ্রসারণের উদ্দেশ্যে দোকারের মালিকানা ও দখল নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, ওসি দেবদুলাল ধরের উপস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও মাপজোক করা হচ্ছিলো।

এ সময় অবৈধ দোকানপাট উচ্ছেদ নিয়ে উভয় পক্ষের লোকজনের বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে দু’পক্ষের অন্তত ২০জন আহত হন। এসময় কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন শিহাব উদ্দিন, সাদিকুর রহমান, গয়াছ উদ্দিন, গিয়াস উদ্দিন, সফিক, কবির আহমদ ও নুর আহমদ।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সংঘর্ষ ও আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাজারের রাস্তা সংলগ্ন দোকানপাটের মালিকানা নিয়ে দুই পক্ষের পূর্ব বিরোধ ছিলো। এনিয়ে সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশ নিয়োজিত করা হয়েছে। সার্বিক পরিস্থিততি এখন শান্ত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain