শিরোনাম :
এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল : ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেট জেলা যুবলীগের প্রতিবাদ মিছিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপি- জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল নির্দেশনায় প্রতিবাদ মিছিল করেছে সিলেট জেলা যুবলীগ।
শনিবার (৫ মার্চ) সিলেট জেলা যুবলীগে উদ্যোগে জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, বিএনপি আল্লাহ ওয়াস্তে পার্টি। তাদের কোন ভিত্তি নেই। তারা হাওয়ায় ভেসে চলে। জনগণ থেকে তারা আলাদা হয়েছে। দুর্নীতি মামলায় তাদের দলের সিনিয়র দুই নেতার বিরুদ্ধে সাজা হয়েছে। কাজেই তারা নির্বাচনের যোগ্য নয়। তাই তারা নির্বাচন থেকে সরে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা থাকতে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র জবাব দিতে প্রস্তুত রয়েছে যুবলীগ।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। লবিষ্ট নিয়োগ করে দেশ ও দেশের জনগণের চরম ক্ষতি করেছে। তারা রাষ্ট্রবিরোধী। এদের প্রতিহত করতে যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে। মিছিল সমাবেশে যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain