শিরোনাম :
সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

ওসমানী জাদুঘর পরিদর্শনে দেশ বিদেশর পদস্থ সেনা কর্মকর্তাবৃন্দ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর পরিদর্শন করলেন দেশ বিদেশের পদস্থ সাতটি দেশের পদস্থ সেনা কর্মকর্তবৃন্দ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ওসমানী জাদুঘর পরির্দশন করেন পদস্থ এই সেনা কর্মকর্তাবৃন্দ।

ওসমানী জাদুঘরে পৌঁছালে মহানগর দায়রা জজ আদালতের পিপি, ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম ট্রাস্টি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্ট্রিটিউট এর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান এম এ মালেক খান এবং জাদুঘরের সহকারী কীপার মো. জিয়ারত হোসেন খান ফুলের তোড়া দিয়ে দেশ বিদেশের পদস্থ সেনাবাহিনীর পরিদর্শক টিমকে স্বাগত জানান। সংক্ষিপ্ত আলোচনা ও পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম এ মালেক খান। বঙ্গবীর ওসমানীর জীবনীর মূল প্রবন্ধ পাঠ করেন জাদুঘরের কর্মর্কতা সহকারি কীপার মো. জিয়ারত হোসেন খান। পরিদর্শন টিম ওসমানী জাদুঘরের বিভিন্ন গ্যালারীতে দৃশ্যমান নিদর্শন সমুহ ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে পরিদর্শন করেন। বঙ্গবীরের ব্যবহৃত সকল নিদর্শন সমুহের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করেন ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ওসমানীর ভাতিজা এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী। জাদুঘরের পক্ষ থেকে সেনাকর্মকর্তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সেনাটিম লি মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে য্দ্ধুাহত বীর মুক্তিযোদ্ধা এম এম মালেক খান, এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, জিয়ারত হোসেন খানকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain