শিরোনাম :
সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন

জেলা তাতীদল সভাপতি শওকত আলীর মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর আখালিয়া এলাকার বিশিষ্ট মুরব্বি, প্রয়াত বিএনপি নেতা ওসমান আলীর ছেলে, জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার সভাপতি শওকত আলী ১০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি নেতা শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।
১০ মার্চ বৃহস্পতিবার এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, শওকত আলী জাতীয়তাবাদী দল বিএনপির একজন বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তাতীদলের জেলা আহবায়ক হিসেবে তিনি সংগঠনকে শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। তাঁর মতো আদর্শনিষ্ঠ ও অকুতোভয় বিএনপি নেতার মৃত্যুতে আমরা শোকাহত।
শোকবার্তা নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামান করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain