শিরোনাম :
নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩

সড়কে বালাগঞ্জ আওয়ামী লীগ নেতা শাইস্তা মিয়ার রহস্যজনক মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে সড়কে রহস্যজনকভাবে প্রাণহানী ঘটেছে বালাগঞ্জের আওয়ামী লীগ নেতা শাইস্তা মিয়ার (৫০)। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তিনি মোটর সাইকেলযোগে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন।

শাইস্তা মিয়ার মোটরসাইকেল অক্ষত ও দুর্ঘটনার কোন চিহ্ন না থাকায় স্থানীয়দের মধ্যে এই মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এটা দুর্ঘটনা না হত্যা এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

শাইস্তা মিয়া বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জানা যায় গত শুক্রবার রাতে শাইস্তা মিয়া সিলেট শহর থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পারাইরচক এলাকায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে অনেকে ছবি তুলে ফেসবুকে আপলোড করেন। খবর পেয়ে পরিবারের লোকজন দিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

প্রথমে সড়ক দুর্ঘটনায় শাইস্তা মিয়ার মৃত্যু হয়েছে এমনটা মনে হলেও পরে তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সুহেল আহমেদ বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শাইস্তা মিয়াকে হত্যা করা হয়েছে। তিনি দুর্ঘটনায় মারা গেলে তার মোটর সাইকেলে দুর্ঘটনার চিহ্ন থাকতো। তার মোটর সাইকেল অক্ষত পাওয়া গেছে।

শাইস্তা মিয়ার মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ কর হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain