শিরোনাম :
শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সিলেটে বিনামূল্যে চিকিৎসা ক্যাস্পের উদ্বোধনে খন্দকার মুক্তাদির সিলেটবাসী আলিয়া মাঠের বিভাগীয় সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে–অ্যাড. জুবায়ের সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল

হবিগঞ্জে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৬২৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর একটি বাস দ্রুত গতিতে আসলে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain