শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

সিলেটে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির যাত্রা শুরু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. এ.এস.এম মাকসুদ আলম বলেছেন, অঞ্চলভিত্তিক উন্নয়নের মাধ্যমে সামষ্টিক ও জাতীয় উন্নয়ন পরিণত হয়। তাই শিকড়ের টানে আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। নিজ এলাকার মানুষদের দেখে আলাদা একটা আবেগ কাজ করছে। মনে হচ্ছে- আমরা সবাই এক পরিবারের লোক। আজ থেকে আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। নোয়াখালীর মানুষের পাশে থেকে সব সময় নোয়াখালী কল্যাণ সমিতি কাজ করে যাবে। সিলেটে অবস্থান নোয়াখালীর সকল বাসিন্দাদের নিয়ে ‘বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি সিলেট’ এর যাত্রা শুরু হয়েছেন।
‘বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি সিলেট’ এর যাত্রা উপলক্ষ্যে শুক্রবার (১১ মার্চ) বিকেলে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির সিলেটের আহ্বান ও সিসিক’র প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি সিলেট’ এর সদস্য সচিব স্বপন আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আবদুল বাসেত মিলন, গীতা পাঠন করেন ড. সঞ্জয় সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জাফর আহমদ ভূইয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নারায়ন সাহা, ড.কামরুজ্জামান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল মুকিত, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী, আরআরএফ এর পুলিশ সুপার (কমান্ডেন্ট) মো. মাহমুদুর রহমান, ড, মোহাম্মদ হেজবুল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, কাস্টমস অফিসের অতিরিক্ত কমিশনার মো. রাশেদুল আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেন, সিলেটের সিভিল সার্জন ডাক্তার এস এম শাহরিয়ার।
অনুষ্ঠান পরিচালনা করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফাহমিদা সুলতানা সুচি, সিকৃবি’র শিক্ষার্থী তাসফিয়া তাহজিন, সহকারী ইঞ্জিনিয়ার মো. শাহনেওয়াজ চৌধুরী রাজিব প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain