শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

শিক্ষার মানোন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য : দীপু মনি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মানোন্নয়নই এ সরকারের প্রধান লক্ষ্য। মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, গবেষণা ছাড়া এটা সম্ভব নয়। গবেষণায় শিক্ষার মানোন্নয়নে জাতীয়করণের ইতিবাচক ফল এলে আর্থিক সক্ষমতা বুঝে তা করা হবে।

আজ রোববার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপিওভুক্তি প্রসঙ্গে দীপু মনি জানিয়েছেন, নীতিমালা অনুযায়ী যোগ্যরাই কোনো ধরনের সুপারিশ ছাড়াই এমপিওভুক্ত হবেন। আর যারা নীতিমালার শর্তপূরণে ব্যর্থ তারা কোনোভাবেই এমপিওভুক্ত হতে পারবেন না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থী ঝড়ে পড়ার হার অনেক কমে গেছে। আমরা সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসতে পেরেছি। শিক্ষার মানোন্নয়নে কাজ করছি। আমরা চাইছি শুধু শিক্ষা নয়, শিক্ষার্থীদের মধ্যে সব বিষয়ে দক্ষতা বাড়িয়ে দক্ষ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। বঙ্গবন্ধু যেমন সোনার বাংলায় সোনার মানুষ চেয়েছেন। আমরা সেই সোনার মানুষ তৈরি করছি।’

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, কলেজের প্রতিষ্ঠাতা ড. মোজাম্মেল হক, কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain