শিরোনাম :
সাংবাদিক এটিএম তুরাব হত্যাকা-ের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে (বিপিজেএ) সিলেটের মানববন্ধন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধী দলীয় নেতা সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ ৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটের মুক্তাদির-আরিফসহ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা

বঙ্গবন্ধুর জন্মদিনে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টায় জেলা প্রেসক্লাবের সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের নেতৃত্বে ক্লাব নেতৃবৃন্দ ফুলেল এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

এসময় সিলেট জেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী, জ্যেষ্ঠ সদস্য মামুন হাসান, দৈনিক একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার জয়ন্ত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain