শিরোনাম :
দেশজুড়ে চলমান নাশকতায় সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিলেট-ঢাকা মহাসড়কে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মাইক্রোবাস চালকও রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

গত বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে নরসিংদীর রায়পুরার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিলো সংবাদপত্র পরিবহনকারী একটি মাইক্রোবাস। এ সময় বিপরিত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারট্রেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও দু’জন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।সূত্র:সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain