শিরোনাম :
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার সিলেটে হামে একদিনে ৪ শিশুর মৃত্যু মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর যুবলীগের রক্তদান কর্মসূচী পালিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সর্বকালের শ্রেষ্ঠ বাঙারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন নিখিলের নির্দেশেনায় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ এই রক্তদান কর্মসূচী পালিত হয়। এসময় যুবলীগের নেতাকর্মী নিজ উদ্যোগে রক্ত দেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর একজন ব্যক্তির প্রয়োজনে রক্ত দেয়া একটি মহৎ কাজ। তিনি বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তাই আমাদের সবাইকে তাঁর স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন নিখিলের নির্দেশেনায় যুবলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুল কাশেম, রূপম আহমদ, এমদাদ হোসেন ইমু, রুহুল আমিন, রেজাউল করিম হাসান, আল মুমিন, আবির হাসান রানা, মাসুক মিয়া, সাদিকুর রহমান সোহাগ, সাহেদ আহমদ, উজ্জল আহমদ। এছাড়াও সিলেট মহানগর যুবলীগ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain