শিরোনাম :
যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান

দূর্যোগ মোকাবেলায় বন-জঙ্গল ধ্বংস না করে বন সম্পদ বাড়াতে হবে-জেলা প্রশাসক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বন-জঙ্গল ধ্বংস না করে বন সম্পদ বাড়াতে হবে। তা হলেই দূর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। পরিবেশ বাঁচাতে বাড়ির আঙ্গীনায় ও চারপাশে বেশী বেশী করে গাছ লাগাতে হবে। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না। গাছের মধ্যে ফল ধরে এবং সেই ফল আমরা খেয়ে ভিটামিন পাই। একটি চারা রোপন করলে ২০ বছর পরে সেই গাছটি বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হওয়া যায় এবং বিভিন্ন কাজেও আসে। করোনা ভাইরাস আমাদের বুঝিয়ে দিয়েছে অক্সিজেন আমাদের কতটুকু প্রয়োজন। তাই অক্সিজেন পেতে সবাইকে গাছ লাগাতে হবে।
সোমবার (২১ মার্চ) বিকাল ৪টায় জেলা প্রশাসকের হলরুমে “বন সংরক্ষণের অঙ্গীকার টেকসই উৎপাদন ও ব্যবহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে” আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সিলেট বন বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক জি এম আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মারুফ হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, খাদিমনগর জাতীয় উদ্যানের সহ ব্যবস্থাপক মোর্শেদ আহমদ চৌধুরী, রাতারগুল সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুব আলম, স্থানীয় সরকার বন বিভাগের কর্মকর্তা মামুনুর রশিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. হাবিব উল্লাহ মিছবাহ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain