শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বাগেরহাটে এসআইকে কুপিয়েছে মামলার আসামী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ::বাগেরহাটের কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামকে (৫৫) কুপিয়েছে এক সন্ত্রাসী। গতকাল রোববার রাতে কচুয়া উপজেলার সম্মানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আহত এসআই রবিউল ইসলামকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয় কচুয়া থানা পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন দায়িত্বরত চিকিৎসক।

স্থানীয়রা জানান, সম্মানকাঠি গ্রামের গোড়াখাল এলাকায় জুয়েলের সঙ্গে এসআই রবিউল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল দেশীয় ধারাল অস্ত্র এনে তাকে কুপিয়ে পালিয়ে যান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলাকালে এসআই রবিউল ইসলামকে কুপিয়ে পালিয়ে যান হত্যা মামলা আসামি জুয়েল। আমরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে নিয়ে আসি।’

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ উল ইসলাম আকাশ বলেন, ‘ধারাল অস্ত্রের আঘাতে আহত রবিউল ইসলামের ডান হাত ও বাম পায়ে গুরুত্বর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain