শিরোনাম :
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

আরিফ ছাড়া জেলা বিএনপির কাউন্সিল, ৩ পদে লড়বেন ৯ জন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট জেলা বিএনপির আসন্ন কাউন্সিলে ৩ পদে প্রার্থী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ৩ পদে লড়বেন ৯ জন। প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়েল লক্ষ্যে নির্বাচন কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গফফারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এটিএম ফয়েজ, শাহ জামাল নুরুল হুদা, মঈনুল হক চৌধুরী ও সামিয়া চৌধুরী। সভায় প্রার্থীদের নমিনেশন ফরম ও ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এছাড়াও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের লিখিত আবেদন করলে সভায় তা গৃহীত হয়। বিষয়টি মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গফফার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain