শিরোনাম :
সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির সিলেট শাহজালাল মাজারের দানবাক্সের টাকা কার কাছে থাকবে? আগে কোথায় যেতো? পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

সিলেটে সাংবাদিক মারুফকে অপহরণ চেষ্টায় গ্রেফতার ২

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বেসরকারি টেলিভিশনে এনটিভির সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ও ইলেকট্রনিকি মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক মারুফ আহমদকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় সোমবার রাতে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। সিসি টিভির ফুটেজ দেখে ওই দুই যুবককে অপহরণ চেষ্টাকারী হিসেবে সনাক্ত করা হয়েছে। অপহরণ চেষ্টার সাথে জড়িত আরো এক যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শামিম ও রাজু নামের ওই দুই যুবককে সোমবার (২১ মার্চ) দিবাগত রাতে সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মো. আলী মাহমুদ।

এর আগে সোমবার রাত ৮টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার ব্ল-ওয়ার্টারের আন্ডারগ্রাউন্ডে মোটর সাইকেল রেখে অফিসে যাওয়ার সময় তিন যুবক মারুফকে অপহরণের চেষ্টা চালায়। এসময় মারুফের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে ব্লু-ওয়াটার শপিং সিটির সিসি ক্যামেরা দেখে অপহরণ চেষ্টাকারীদের সনাক্ত করা হয়। এ ঘটনায় সোমবার রাতেই সাংবাদিক মারুফ বাদি হয়ে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain