শিরোনাম :
সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন

মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মোটরযান বিক্রির পর নির্ধারিত নিয়ম অনুযায়ী মালিকানা হস্তান্তর না করায় নানা ধরনের আর্থিক ও আইনি জটিলতায় পড়ছেন অনেক গাড়ির সাবেক মালিক। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (২৪ জুন) বিআরটিএর ভেরিফায়েড ফেসবুক পেজে মোটরযানের মালিকানা পরিবর্তন সংক্রান্ত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে মোটরযান বিক্রির পর নতুন ক্রেতারা নির্ধারিত প্রক্রিয়ায় মালিকানা পরিবর্তন না করেই যানবাহন ব্যবহার করছেন। ফলে যানবাহনের কর, সারচার্জ এবং অন্যান্য আর্থিক দায় আগের মালিকের নামেই বহাল থাকছে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু এ নিয়ম অনুসরণ না করলে অগ্রিম আয়কর, বিশেষ ক্ষেত্রে ১৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায়ভার সাবেক মালিকের ওপর বর্তাতে পারে।

এ সমস্যা নিরসনে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করেছে বিআরটিএ। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, মালিকানা পরিবর্তনের জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করা হয় এবং একই দিন মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

এ ছাড়া নতুন মালিকও একই দিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সনদের জন্য বায়োমেট্রিক তথ্য প্রদান করতে পারবেন।

বিআরটিএ আরও জানিয়েছে, যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। তাই আইন অনুযায়ী দ্রুত মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain