শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

আবু সালেহ মোহাম্মদ তাহের এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নিন্দা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোহাম্মদ তাহের এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা শাখার সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর শাখার সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ ২২শে মার্চ গণমাধ্যমে পাঠানো বার্তায় এই নিন্দা জানান। নেতৃবৃন্দ এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করেন।

উল্লেখ্য, গত ২১শে মার্চ রাত ১০টা ৩০ মিনিটের সময় নগরীর নয়াসড়ক এলাকায় এক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোহাম্মদ তাহের। এ সময় রাস্তায় পথচারীরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপাচার করা হয় এবং ১৫টি সেলাই দেওয়া হয়। তাৎক্ষনিক সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain