শিরোনাম :
হবিগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন তারেক রহমানের যোগ্য নেতৃত্বে পূর্বের তুলনায় দেশের বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: নাসিম হোসাইন সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবস–২০২৬ এর সমাপ্তি ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না-নাসিম হোসাইন সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা নতুন রূপে আবারও খুলছে সিলেট জালালাবাদ পার্ক হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর যুগপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৮৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেছেন, উস্তাদ নিশিকান্ত এক দাস শিল্পীগোষ্ঠী অসহায় নিপীড়িত শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এই সংগঠন শিল্পী তৈরিতে ও সংগীত চর্চায় অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন। উস্তাদ নিশিকান্ত এক দাস তার কার্যক্রমের মাধ্যমে শুধু সিলেট নয় গোটা দেশে বাউল শিল্পীদের সংখ্যা বাড়বে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরো বলেন, আউল-বাউলের শহর এই সিলেটের শিল্পীদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। শিল্পীরা ঐতিহ্য, দেশ, জাতি এবং মানুষের কল্যাণের কথা বলেন। এই দেশ স্বাধীন হওয়ার পেছনে বাউল শিল্পীদের ভূমিকাও ছিল অনন্য। তাই সিলেটের বাউল শিল্পীদেরকে মূল্যায়ন করতে হবে।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি উস্তাদ নিশিকান্ত দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শীতন বাবু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহ সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।

বুধবার বিকালে প্রথম অধিবেশনে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল ইসলাম চৌধুরী বাবু। উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি উস্তাদ নিশিকান্ত দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও লোকসংস্কৃতি গবেষক সুমন কুমার দাশ, ছড়াকার, গীতিকার ও শিশু সাহিত্যিক সিরাজ উদ্দিন শিরুল, মোঠোসুর সম্পাদক বিমান তালুকদার, গীতিকার বুরহান ভান্ডারী।

যুগপূর্তি অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন বাউল লাল মিয়া, বশিরউদ্দিন সরকার, বাউল সুভাগ্য দেবী, বাউল দেওয়ান কালা, কবিতা রাণী, বিউটি রাণী, কয়েছ আহমদ, বাউল জমির হোসেন, সাবিনা আক্তার, নিলিমা শতাব্দী, বাউল মতিন।

যন্ত্রসঙ্গীতে ছিলেন বাঁশী- মোঃ মিনু মিয়া, ঢোল- সঞ্জিত দাস, আবুল কালাম ইমন, হারমোনিয়াম-রুবেল আহমদ, অক্টোপ্যাড-বাবুল সরকার, মন্দিরা-তারেক, সাউন্ডে সত্ত্বাধিকারী মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain