শিরোনাম :
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ, কামাইছড়া তদন্ত কেন্দ্রে নিল মামলার আবেদন ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০ ৩২ যুগ্ম সচিব বাধ্যতামূলক অবসরে সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

নরসিংদীতে ট্রাক-পিকআপ-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নরসিংদীর রায়পুরায় ট্রাক, পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আমিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন আমির গঞ্জ পুলিশ ফাড়ির ইনর্চাজ আতিকুর রহমান।

 

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)। নিহত অপর একজনের পরিচয় জানতে পারেনি পুলিশ।

জানা গেছে, আজ সকালে রায়পুরায় নরসিংদীর আরশিনগর-রায়পুরা রোডে সজল ভূইয়া পাম্পের কাছে সিএনজি, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অন্তত ৪ জন। গুরুতর আহত হয়ে আরও ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain