শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ, স্মারকলিপি প্রদান ও মতবিনিময় করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক মতবিনিময় সভায় মিলিত হন তারা।

সভায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কারী মাওলানা নুরুজ্জামান নোমানীর সঞ্চালনায় সংগঠনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের বিভিন্ন অধিকার আদায় এবং দাবি-দাওয়া উত্থাপন করা হয়। জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগ সহকারে এসব বিষয় শোনেন।

সভায় জেলা প্রশাসক বলেন, ইমাম ও মুয়াজ্জিনগণ সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি।তিনি ইমাম-মুয়াজ্জিনগণের কল্যাণে কাজ করার আশ্বাস প্রদান করেন এবং উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ, সাধারণ সম্পাদক কারী মাওলানা নুরুজ্জামান নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা তায়্যিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জামিল সিদ্দিকী, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম ও কারী মাওলানা কাউসার আহমদ,
সহ-অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা হোসাইন আহমদ, হাফিজ বাহার, হাফিজ শাহেদ, হাফিজ শিব্বির, হাফিজ মাওলানা মোবারক, হাফিজ কামাল আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain